বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনা, আহত ৩

photo-1431497427চট্টগ্রামঃ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছেন তিনজন। আজ বুধবার বেলা ১১টার কিছু পরে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এর পর থেকে শাহ আমানত বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা আপাতত বন্ধ রয়েছে। সিভিল এভিয়েশনের সহকারী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বলেন, শাহ আমানত বিমানবন্দরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে আহত হন তিনজন।

আরও পড়ুন