বুধবার ৪ নভেম্বর ২০২৬

লেগুনা-ট্রাক মুখোমুখি: প্রাণ গেল ৬ আসামীর, আহত ১১

গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালবাহী ট্রাক ও আসামিবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। নিহতরা সবাই বিভিন্ন মামলার আসামী। লেগুনাটি গাজীপুরের শ্রীপুর থানা থেকে ১৩ জন আসামি নিয়ে গাজীপুর আদালতে যাচ্ছিল। লেগুনায় পুলিশ সদস্য ছিল পাঁচজন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাজীপুরে আসামিসহ পুলিশের লেগুনা ও কভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন, আহত হন পুলিশসহ অন্তত ১৩ জন।

stopkilling_roadআহতদের মধ্যে তিন পুলিশ ও দুই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রীপুর থানার ওসি আবদুল মোতালিব জানান, পুলিশের ভাড়া করা একটি লেগুনা শ্রীপুর থানার ১৩ জন আসামি নিয়ে গাজীপুর জেলা শহরে আসছিল। বিকাল সাড়ে ৩টার দিকে লেগুনাটি পোড়াবাড়ী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে পুলিশের গাড়িতে থাকা ছয় আসামি ঘটনাস্থলেই মারা যান।

গাজীপুরের সিভিল সার্জন আলী হায়দার খান জানান, অবস্থা গুরুতর হওয়ায় তিন পুলিশ সদস্য ও দুই আসামিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম ও পুলিশ সুপার মো. হারুন অর রশীদ আহতদের দেখতে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন