ঢাকা শহরের রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হচ্ছে আগামী ১ জুন। এদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গুলিস্তান থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হবে। পর্যাক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটে এ অভিযান শুরু হবে ১২ জুন।
বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবনের সেমিনারকক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণারয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সভায় ঢাকাকে যানজটমুক্ত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সহযোগিতা চান ঢাকার দুই মেয়র। মন্ত্রী ওবায়দুল কাদের তাদের সহায়তার আশ্বাস দেন এবং ঢাকার যানজট দূরীকরণে দুই সিটি করপোরেশনসহ গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সমন্বয়ে একটি কমিটি করার পক্ষে মত দেন।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


