বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোদি বরণে ঢাকাকে পরিচ্ছন্ন করার উদ্যোগ

images (5)ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের জন্য ঢাকাকে পরিচ্ছন্ন করে সাজানোর কাজ শুরু হচ্ছে। কিছুটা নতুন সাজে সাজবে ঢাকা। বদলে যাবে চিরচেনা ময়লাযুক্ত রাজধানীর দৃশ্যপট। ফিরিয়ে আনা হবে কিছুটা রূপ। চিরচেনা সড়কগুলো বদলে যাবে। ধুলাবালি মুক্ত, ঝকঝকে তকতকে করার চেষ্টা করা হবে। সড়ক বিভাজকে (ডিভাইডার) থাকবে বর্ণিল আলোকচ্ছটা। সড়কদ্বীপের দেশি-বিদেশি গাছগুলোকে পরিচর্যা দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা থাকবে। ফোয়ারায় থাকবে আলো-ছায়ার খেলা। শহরের দৃষ্টিনন্দন ভাস্কর্যগুলো ফের প্রাণ ফিরে পাবে।

আগামী ৬ জুন দুই দিনের সফরে ঢাকা আসবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর অতিথি হয়ে আসার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে নতুন করে রাজধানী ঢাকাকে সাজাতে একটি বৈঠক করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠক থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে সৌন্দর্য বর্ধনের নির্দেশ দেয়া হয়।

তবে ভারতের প্রধানমন্ত্রীর আগমনের খবরে আনুষ্ঠানিক নির্দেশনার আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে দিয়েছে সিটি করপোরেশন। এছাড়া করপোরেশন বলছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কাজ করবে দুই সিটি করপোরেশন।

জানা গেছে, পতাকা ও ছবিতে সাজছে ঢাকা। ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরকে কেন্দ্র করে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোকে পতাকা আর ছবিতে সাজানো হবে। বিভিন্ন সড়কে পতাকার পাশাপাশি দুই দেশের প্রধানমন্ত্রীর ছবি টানানো হবে। বিলবোর্ডের মাধ্যমে ভারতীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হবে।

রাজধানীর বিভিন্ন সড়কে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় পতাকা শোভা পাবে। রঙিন ফেস্টুন, আনন্দ পতাকা ও বেলুন দিয়ে সাজানো হবে রাস্তার দু’পাশ। সড়কের দু’পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হবে। কোন স্থাপনা দৃষ্টিকটু মনে হলে সেটা পর্দা দিয়ে ঢেকে দেয়া হবে। রাস্তার খানাখন্দ ও বড় গর্তগুলো ভরাট করে কার্পেটিংয়ের কাজ করা হবে জানা গেছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন