অনেকেই ভেবেছিলেন সানি লিওন হয়তো এখন পুরনো জীবনে আর ফিরে যাবেন না। এজন্য একটি এমএমএস ভিডিও নিয়ে সানিভক্তদের মধ্যে শুরু হয় তোলপাড়। কেউ হয়েছেন হতাশ; কেউবা উদ্বেলিত! কারণ এ যে সানি লিওন। যার জীবন শুরুই হয়েছে পর্ণ ছবি। ভারতীয়রাও যে আন্তর্জাতিক পর্যায়ে পর্ন ছবির প্রভাবশালী নায়িকা হতে পারেন তার শীর্ষ উদাহরণ তিনি। কিন্তু এবার এমএমএস আকারে ছড়িয়ে পড়া ভিডিওটি নাকি নতুন নয়! খোদ সানি লিওন তাই দাবি করলেন।
নিজের পুরনো একটি ভিডিওকে নতুন বলে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে মামলা করেছেন অশালীন ছিনেমর অভিনয় থেকে মূলধারার অভিনেত্রী বনে যাওয়া সানি লিওন। মঙ্গলবার মুম্বাইয়ের একটি থানায় তিনি নিজে গিয়ে এই মামলা করেন।
মামলায় সাবেক ‘পর্ন স্টার’ সানি উল্লেখ করেন, আমার ‘অন্ধকার অতীত’ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে যা হচ্ছে তাতে আমি বিব্রত। সাবেক এ পর্নোস্টার ও বর্তমান বলিউড অভিনেত্রী বলেন, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়েছে তা ছিল তখনকার যখন তিনি যুক্তরাষ্ট্রে থাকতেন এবং পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। এখন আমি সে রকম ছবি আর করছি না।
সাইবার ক্রাইম তদন্ত কর্মকর্তা জগদীশ সাওয়ান্তের কাছে তিনি নিজের বিবৃতি রেকর্ড করেন। এসময় তিনি বলেন, সামাজিক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পরা একটি ভিডিও নিয়ে বিব্রতবোধ করছেন তিনি। যে ভিডিওটির বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন তা অনেক পুরনো বলেও পুলিশকে জানান সানি।
ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


