বুধবার ৪ নভেম্বর ২০২৬

টুইটারে ‘ফলোয়ার’ দেড় কোটি, উচ্ছ্বসিত অমিতাভ

amitabh-tweetসোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের অনুগামীর সংখ্যা গিয়ে দাঁড়াল ১ কোটি ৫০ লক্ষ। নিজের অনুগামীদের জন্য উচ্ছ্বাস প্রকাশ করলেন অমিতাভ।

অসংখ্য তাঁর অনুরাগী। তিনি কী বলছেন, কী ভাবছেন, কী লিখছেন, তা নিয়ে উৎসাহের শেষ নেই অনুরাগীদের। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ট্যুইটারে এই উত্সাহেই তাঁর ফলোয়ারের সংখ্যা গিয়ে দাঁড়াল ১ কোটি ৫০ লক্ষে। ট্যুইটারে অনুগামীর সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ্যে পৌঁছোনোয় অমিতাভ নিজেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বরাবরই সপ্রিতভ অমিতাভ বচ্চন। ব্লগ লেখা থেকে শুরু করে যে কোনও বিষয় নিয়ে তাঁর আগ্রহ এবং অনুসন্ধিত্সার প্রকাশ পাওয়া যায় ট্যুইটারেও। আর অমিতাভ বচ্চন যা লেখেন, তা স্বাভাবিক ভাবেই তাঁর অসংখ্য ভক্তের আকর্ষণের কেন্দ্র হয়ে দাঁড়ায়। আর এই আকর্ষণ থেকেই তো ট্যুইটারে এখন তাঁর অনুগামীর সংখ্যা পৌঁছে গেল ১ কোটি ৫০ লক্ষে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম  ডেস্ক

আরও পড়ুন