বুধবার ৪ নভেম্বর ২০২৬

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ১০ দিন যান চলাচল বন্ধ থাকবে

gaibandaইছামতি নদীর ভেঙ্গে পড়া বেইলি ব্রিজ সংস্কারের জন্য দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ১০ দিন যান চলাচল বন্ধ থাকবে।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের ফুলবাড়ী ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী কানাই চন্দ্র দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, ব্রিজটিতে একসঙ্গে অনেকগুলো ভারী যান উঠায় গত বৃহস্পতিবার রাতে তা ভেঙে পড়ে। এটি আবার নির্মাণ করতে ১০ দিন লাগতে পারে।

ব্রিজ ভেঙ্গে নদীতে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস, ২টি পাথরবাহী ট্রাক, একটি টমেটোবাহী ট্রাক এবং একটি বালুবাহী ট্রাক্টর উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধার কর্মীরা। তবে ব্রিজের সংস্কার কাজ এখনও শুরু করেনি কর্তৃপক্ষ। ওইদিন থেকে বিকল্প পথে যানবাহন চলাচল করছে।

গাইবান্ধা প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন