বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম জামায়াত নেতা শামসুল জেলগেটে আটক

CTG-Jamaat-Shamsulচট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মাওলানা শামসুল ইসলামকে জেলগেট থেকে ফের আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে তাকে আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এসএম তানভীর আরাফাত বিষয়টি নিশ্চিত করে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেছেন, ‘তাকে (শামসুল ইসলামকে) জেলগেট থেকে আটক করে জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এর আগে সন্ত্রাস বিরোধী আইনে কোতোয়ালি থানার একটি মামলায় শামসুল ইসলাম কারাগারে ছিলেন। সেই মামলায় জামিন নিয়ে আজ তিনি কারাগার থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে জেলগেট থেকে আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ কি জানা যায়নি।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন