বুধবার ৪ নভেম্বর ২০২৬

বলিউড অভিনেত্রী গ্রেফতার

Leena cheating_0_0_0_0_0_0প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী লীনা পাল ও তার পার্টনার চন্দ্রশেখরেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত তারা পুলিশি হেফাজতেই থাকবেন। বলিউডের ‘মাদ্রাস কাফে’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় এসেছিলেন তারা।

পুলিশ জানিয়েছে, লীনা তার পার্টনার চন্দ্রশেখরের সঙ্গে বেআইনি চিটফান্ড সংস্থা খোলেন। এই চিটফান্ড সংস্থা অনেকের কাছ থেকে খুব অল্প সময়ে টাকা দশগুণ হওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ তোলে। কিন্তু বিনিয়োগকারীরা সেই টাকা না পেয়ে পুলিশের দ্বারস্থ হয়।

বিনিয়োগকারীদের অভিযোগের ভিত্তিতেই লীনা ও চন্দ্রশেখরকে গ্রেফতার করে পুলিশ।

বিনোদন ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন