বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দল ঘোষণা

Testভারতের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে খেলা দল থেকে বাদ পড়েছেন শুধুমাত্র ইনজুরিতে পড়া বোলার শাহাদাত হোসেন। ৩ জুন বুধবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে হারা দলেই আস্থা রেখেছে তার নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল।

ঘোষিত টেস্ট দলে উপেক্ষিত রয়েছেন নাসির হোসেন ও এনামুল হক। সাব্বির রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ এবারও টেস্ট দলে জায়গা পাননি।

১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। এক টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে আগামী সোমবার বাংলাদেশে পৌঁছাবে ভারত।

টেস্টের জন্য বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, শুভাগত হোম চৌধুরী, লিটন দাস, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, রুবেল হোসেন, আবুল হাসান, মোহাম্মদ শহীদ।

ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন