বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮০ জন নেতা-কর্মী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনে যোগদান করেছেন। বুধবার ৪ জুন রাত নয়টার দিকে সিলেট-২ আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার এই নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন। এই সময় সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


