বুধবার ৪ নভেম্বর ২০২৬

ছিটমহলে আনন্দ

sitmohol-Lalmonirhatঢাকায় আনুষ্ঠানিকভাবে চুক্তি সইয়ের ঘোষণার পর পরেই আনন্দ মিছিল নিয়ে বেড়িয়ে পড়ে উত্তর গোতামারী ছিটমহলের লোকজন। এসময় তারা নরেন্দ্র মোদি জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দা বলে নানা শ্লোগান দিতে থাকে।

নাগরিক সুবিধা বঞ্চিত এসব ছিটমহলের মানুষ মর্যাদার সাথে জীবন-যাপনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল। অবশেষে সীমান্ত বিল অনুমোদনের পর থেকে এসব ছিটমহলে চলছে খুশির বন্যা। দীর্ঘদিন পর মর্যাদার সাথে বাঁচার স্বপ্নে বিভোর ছিটমহলের মানুষ। উভয় দেশের সরকার স্থল সীমান্ত চুক্তি অনুমোদন হওয়ায় ছিটমহলবাসীরা দ্রুত তার হস্তান্তর চায়।

হাতীবান্ধার উত্তর গোতামারী  ছিটমহলের সহির উদ্দিন জাগো নিউজকে জানান, ৬৮ বছর পর আল্লাহ এ্যালানী আমাদের দিকে চেয়ে দেখছে। হামরা এখন বাংলাদেশের নাগরিক। হাসিনা ও মোদি সরকারকে ধন্যবাদ।

আরও পড়ুন