বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ

molestবাংলাদেশের রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত ৫ জুন এ ঘটনা ঘটলেও শিশুটিকে রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। ধর্ষণের রিপোর্ট পাওয়ার পর তার বাবা মামলা করবেন।

প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আঘাতের চিহ্ন আছে। এ জন্য শিশুটিকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শিশুটির বাবা অভিযোগ করেন, স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী শিশুটি গত ৫ জানুয়ারি সন্ধ্যায় বাসা থেকে পাশের একটি পাম্পে পানি আনতে যায়। এ সময় শিশুটিকে একটু দূরে নির্জন স্থানে ডেকে নিয়ে প্রতিবেশী শরবত বিক্রেতা হাবিব (৩৫) নির্যাতন করে। শিশুটি বাসায় এসে মাকে ঘটনা জানায়।

শিশুটির মা প্রতিবেশীদের ঘটনা জানালে স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনার একটি সমাধান করবেন বলে আশ্বাস দেন। তাঁরা হাবিবের পক্ষ হয়ে শিশুটির চিকিৎসা করাবেন বলেও আশ্বাস দেন।

শিশুটির বাবা জানান, ওই ব্যক্তিরা শিশুটির চিকিৎসার ব্যাপারে কোনো পদক্ষেপ না নিলে এবং শিশুটি অসুস্থ হয়ে পড়লে তিনি আজ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তিনি বলেন, হাবিব গত তিন দিন এ ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করে আসলেও গতকাল থেকে সে অস্বীকার করছে।

মামলার বিষয়ে শিশুটির বাবা বলেন, মেডিকেল কলেজ থেকে রিপোর্ট পাওয়ার পর তিনি পুলিশের শরণাপন্ন হবেন।

নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন