বুধবার ৪ নভেম্বর ২০২৬

কলকাতার ছবিতে মিম

Mim-কলকাতার নায়ক সোহমের নায়িকা হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ছবিতে টালিগঞ্জের জনপ্রিয় সোহমের সঙ্গে অভিনয় করবেন তিনি। নাম ঠিক না হওয়া এ ছবি পরিচালনা করবেন ভারতের রাজা চন্দ্র এবং বাংলাদেশের কামাল মো. কিবরিয়া লিপু। চলতি মাসের শেষে এ ছবির শুটিং শুরু হবে বলে তিনি জানান। সম্প্রতি প্রযোজক পরিচালক লিপু সোহমকে চুক্তিবদ্ধ করে এসেছেন বলে জানিয়েছেন।

নতুন চলচ্চিত্র ও বিজ্ঞাপনে অভিনয় নিয়েই এখন মিমের যত ব্যস্ততা। গত মাসে চিত্রনায়ক ফেরদৌসের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন। এবার আবারও নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়ে কাজ করেছেন।

পিপলুর নির্দেশনায় একটি সাবানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। সম্প্রতি রাজধানীর দুটি ভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং সম্পন্ন হয়েছে। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে মিম বলেন, ‘আমার নতুন বিজ্ঞাপনের গল্প খুব চমৎকার। আমি চেষ্টা করেছি গল্পের সঙ্গে সঙ্গতি রেখে কাজ করতে। আশা করি বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’

বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন