বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ নিহত ২

Shibganjচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ভটভটি চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- মির্জাপুর বাঙ্গালপাড়া গ্রামের মোজাম্মেল হক (৪০) ও নামোচাকপাড়ার বাবুল (৪৫)। হতাহতরা সবাই ভটভটির আরোহী ছিলেন। শিবগঞ্জ থানার এসআই আব্দুল করিম জানান, মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লাবাড়ি এলাকায় দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।

এসআই আব্দুল করিম বলেন, কানসাট যাওয়ার পথে যাত্রীবোঝাই ভটভটিকে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল থেকে একটি খালি ট্রাক বের হয়ে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভটভটির চালক মোজাম্মেল নিহত হন।

এতে আহত হন- নামোচাকপাড়ার বাবুল, বালিয়াদীঘি গ্রামের বাবু, জাপান এবং বারিকবাজার গ্রামের মাসেদ আলী। অবস্থা গুরুতর হওয়ায় বাবুল এবং জাপানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবুলের মৃত্যু হয়। বাকি দুজনকে শিবগঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন