বুধবার ৪ নভেম্বর ২০২৬

বন্দুকযুদ্ধে সন্ত্রাসীর মৃত্যু, দাবি পুলিশের

Laxmipur-mapলক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বালাইশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত এক সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহত মোসলেহ উদ্দিন জসিমের বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে এবং ১৮টিতে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে এএসপি জুনায়েদ কাউছার জানিয়েছেন।

সোমবার রাত পৌনে ১০টারর দিকে বালাইশপুর এলাকায় জসিমের তার বাহিনী নিয়ে অবস্থানের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায় বলে পুলিশ জানায়। এএসপি কাউছার বলেন, “পুলিশের উপস্থিতি টের পেয়ে জসিম বাহিনীর সদস্যরা গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। তখন জসিম, বেলজিয়াম সুমন ও দেলোয়ার গুলিবিদ্ধ হয়।”

গুলিবিদ্ধ তিনজনকে পুলিশ লক্ষ্মীপুর সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

‘বন্দুকযুদ্ধে’ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে এএসপি বলেন, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন