বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের দুজনেরই অস্ত্রোপচার হয়েছে।
দুই নেতার পারিবারিক সূত্র জানায়, নজরুল ইসলাম খানের কণ্ঠনালীর ওপরে টিউমারের মতো কিছু একটা ধরা পড়ে। সেখানে প্রচণ্ড ব্যথা হচ্ছিল। সোমবার তাঁর অস্ত্রোপচার হয়েছে।
বিএনপির আরেক নেতা মোহাম্মদ শাহজাহান মূত্রনালির সংক্রমণে ভুগছেন। আজ তাঁর অস্ত্রোপচার হয়। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক এম আবদুস সালামের অধীনে চিকিৎসাধীন।
নজরুল ইসলাম খান ও মোহাম্মদ শাহজাহানের পরিবারের সদস্যরা তাঁদের দ্রুত সুস্থতার জন্য দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


