বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের প্রথমদিনে ২৩ ওভার খেলার পর বৃষ্টি এসেছে। এতে মধ্যাহ্ন বিরতির আধঘণ্টা আগে খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলা বন্ধ হওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১০৭ রান। শিখর ধাওয়ান ৭৪ ও মুরালি বিজয় ৩৩ রানে উইকেটে আছেন।
ধাওয়ান ভালো ব্যাট করলেও তাইজুল ইসলামের বলে শর্ট মিডউইকেট ক্যাচ দিয়েও বেঁচে যান একবার জীবন পান শিখর ধাওয়ান। ঝাঁপিয়ে পড়লেও সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি শুভাগত হোম চৌধুরী।
প্রথম ড্রিংকসের আগে শুভাগত হোম চৌধুরীর বলে চার হাঁকিয়ে অর্ধশতকে পৌঁছান ধাওয়ান। ৪৭ বলে অর্ধশতকে পৌঁছানোর পথে ১০টি চার হাঁকান তিনি।
উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হলে হয়তো ফতুল্লা টেস্টে খেলাই হতো না ধাওয়ানের। বাজে পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচে বাদ পড়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সকাল থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। সেই মেঘ শেষ পর্যন্ত বৃষ্টি হয়েই ঝরেছে ফতুল্লায়। আপাতত বন্ধ তাই মাঠের ক্রিকেট।
বৃষ্টি এসে খেলা বন্ধ করার আগে অবশ্য ফতুল্লার খান সাহেব ওসমান স্টেডিয়ামে রানের বন্যাই বইয়ে দিয়েছেন দুই ভারতীয় ওপেনার। ২৩ ওভার খেলাতেই স্কোরবোর্ডে ১০৭ রান তুলে ফেলে তারা।
ভারতীয় সংগ্রহের সিংহভাগ এসেছে শিখর ধাওয়ানের ব্যাট থেকেই। তিনি অপরাজিত ৭৪ রানে। মাত্র ৭১ বলের মোকাবিলায় ১২টি চারের সাহায্যে ধাওয়ানের এই সংগ্রহ চিন্তায় ফেলেছে বাংলাদেশ দলকে। তাঁকে অবশ্য সাজঘরে ফেরানোর একটা সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। তবে তাইজুলের বলে সেই সুযোগটা নষ্ট করেছেন শুভাগত হোম। তাইজুলের অফস্টাম্পের ওপর একটু বাঁক খাওয়া বলে মিড উইকেটে ক্যাচ দিয়েছিলেন ধাওয়ান। অনেকক্ষণ বল হাওয়াতেও ছিল। কিন্তু একটু সামনে পড়া বলটি ডাইভ দিয়েও তালুবন্দী করতে ব্যর্থ হন শুভাগত।
ধাওয়ানের উদ্বোধক-সঙ্গী মুরলি বিজয় উইকেটের অন্যপ্রান্তে কিন্তু নিজের খেলাটিই খেলে চলেছেন। তিনি অপরাজিত ৩৩ রানে। ৭০ বলে তাঁর এই ইনিংসে এখনো পর্যন্ত বাউন্ডারির সংখ্যা চারটি।
বাংলাদেশ দলে এদিন মোহাম্মদ শহীদের সঙ্গে নতুন বলের কোনো বোলার নেই। টিম ম্যানেজমেন্টের ভরসা স্পিনারদের ওপরই। সাকিবের সঙ্গে স্পিনার তিনজন—তাইজুল, জুবায়ের আর শুভাগত। শহীদের সঙ্গে বোলিং আক্রমণের সূচনাটা হয়েছে সৌম্য সরকারকে দিয়ে।
মুশফিকুর রহিম এখনো পর্যন্ত ব্যবহার করেছেন ছয়জন বোলারকে। ভারতীয় ব্যাটসম্যানদের এখনো পর্যন্ত কেবল বিব্রত করতে পেরেছেন কেবল ওই তাইজুলই।
উইকেটের পেছনে এদিন দাঁড়াননি মুশফিকুর রহিম। গ্লাভস হাতে টেস্ট অভিষেক হয়েছে লিটন দাসের।
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


