এক নারীর নামে কেঁপে উঠত ভারতের আসামের বোরো জঙ্গিরা। ভারতে বুধবার থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁর নাম। কেউ বলছে ‘দাবাং গার্ল’, কেউ বলছে ‘মর্দানি’। দিনের পর দিন জঙ্গলে জঙ্গিদের ভয় ধরিয়েছে সেই নাম সংযুক্তা পরাশর।
আসামের শোনিতপুরের পুলিশ সুপার সংযুক্তা। সবসময় নিজের টিমের অফিসারদের জঙ্গলে অভিযান চালাতে উৎসাহিত করেছেন তিনি। নিজে সবসময় এক-৪৭ হাতে সবার সামনে থেকে লড়াই করেছেন।
২০০৬ সালের আইপিএস অফিসার হিসাবে পুলিশে যোগদান করেন। গত ১৫ মাস ধরে জঙ্গি অধ্যুষিত আসামের জঙ্গি নিধনের দায়িত্বে রয়েছেন তিনি। গত কয়েকমাসে গুলি করে মেরেছেন ১৬ জঙ্গিকে, ৬৪ জনকে গ্রেফতার করেছেন। তাতেই আতঙ্ক ধরিয়ে দিয়েছিলেন বোরো জঙ্গিদের মধ্যে। শুধু শোনিতপুর নয়, সব জেলা যেখানে এনডিএফবি সক্রিয়, সেখানেই অভিযান চালাতে হত তাঁকে।
২০১৩ ও ১৪ তে যেখানে মাত্র ১৭২ ও ১৭৫ জন জঙ্গিকে ধরা সম্ভব হয়েছিল, সেখানে সংযুক্তার নেতৃত্বে ধরা পড়ে ৩৪৮ জন জঙ্গি ও লিংকম্যান। অভিযান চালাচ্ছেন কোকরাঝাড়, উদলগিরি, বক্সার জঙ্গল যেখানে পুলিশের পক্ষে অভিযান চালানো প্রায় অসম্ভব, সেখানেই অসাধ্য সাধন করে দেখাচ্ছেন সংযুক্ত।
বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


