বুধবার ৪ নভেম্বর ২০২৬

শ্যালিকাকে ধর্ষণ: দুলাভাই আটক

Rape-eeeবাংলাদেশের রাজধানী ঢাকার ভাটারা এলাকায় কিশোরী শ্যালিকাকে (১৬) ধর্ষণের অভিযোগে দুলাভাই মো. নজরুল ইসলাম পাঠানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ভাটারার সাইদ নগরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহু মোহাম্মদ সাজু মিয়া জানান, নজরুল ইসলাম ২০ ফেব্রুয়ারি থেকে ২৮ এপ্রিলের মধ্যে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে। বর্তমানে ওই কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা।

বিষয়টি পরিবারে জানাজানি হলে ওই কিশোরীর মা মঙ্গলবার রাতে ভাটারা থানায় একটি মামলা (মামলা নং-৯) দায়ের করেন। কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাজু মিয়া।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন