বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফর অ্যাডাল্টস অনলি নিয়ে বলিউডে কিম

 

kim-kardashian copyকিমের ইরোটিকায় এবার মাতবে বলিউড। বলিউডের পরিচালক ফয়সল সাইফের নতুন একটি প্রেমমূলক থ্রিলারে অভিনয় করতে চলেছেন তিনি৷ থ্রিলারটির নাম ‘ফর অ্যাডাল্টস অনলি’৷ সম্প্রতি জানা গিয়েছে, অভিনেত্রী কিম কার্দাশিয়ন এখন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন৷

ফয়সল নিজের নতুন সিনেমাকে এক কথায় ভারতের ‘বোল্ডেস্ট এন্ড ডার্টিয়েস্ট’ বলেছেন৷ কিমের বর্তমান সন্তান সম্ভবা হওয়ার কথা জেনেই তাঁকে সিনেমার অফার দেওয়া হয়েছে এবং তার জন্য অপেক্ষা করতে রাজি আছি। কারণ ফৈসলের বিশ্বাস সিনেমার চরিত্রটিতে কিমকেই মানাবে৷

ফয়সল বিশ্বাস রাখছেন কিমের ওপর৷ তাঁর ধারণা কিম নিরাশ করবেন না তাঁকে৷ গত বছর বিগ বস আটে অংশগ্রহণ করতে ভারতে আসার কথা ছিল কিমের৷ কিন্তু ভিসা সংক্রান্ত অসুবিধার কারণ তিনি আসতে পারেননি৷

ফর অ্যাডাল্টস অনলি তিনটি ভাষায় প্রকাশিত হবে৷ হিন্দি, তামিল এবং তেলেগু৷ সিনেমাটি প্রযোজনা করবে ডাইমেনসনস ফিল্মস৷ ফৈসল সিনেমার কাজ শুরু করতে চলেছেন ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে৷

বিনোদন রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন