বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইন্দো-বাংলা যৌথ ছবিতে সোহম ঢাকা আসছেন

Sohom-Dhakaঢাকা যাচ্ছেন কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহম। ১৫ জুন সন্ধ্যায় ঢাকায় একটি হোটেলে এ সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় তিনি অভিনয় করবেন। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন বাংলাদেশের মডেল ও অভিনয় শিল্পী বিদ্যা সিনহা মিম।

মহরত অনুষ্ঠানে অংশ নিতেই সোহম ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করবে বাংলাদেশের কিবরিয়া ফিল্মস ও ভারতের ডাগ ক্রিয়েটিভ মিডিয়া প্রাইভেট লিমিটেড। সিনেমাটি যৌথভাবে পরিচালনা করবেন বাংলাদেশের কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু ও ভারতের রাজা চন্দ।

কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু বলেন, ‘সিনেমাটির নাম এখনো ঠিক করা হয়নি। আমরা কয়েকটি নাম ঠিক করে রাখছি। কোন নামটা রাখবো, তা কালকের মধ্যে ঠিক করা হবে।’ শুটিং প্রসঙ্গে তিনি বলেন, ‘এ মাসের শেষের দিকে হয়ত শুটিং শুরু হতে পারে।

লে হালুয়া লে, জানেমান, বোঝেনা সে বোঝেনা, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, লাভেরিয়া সহ ওপার বাংলার বেশ কিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন সোহম। এদিকে মিম আমার আছে জল, জোনাকির আলো, সুইটহার্ট সিনেমায় অভিনয় করেছেন।

বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন