বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশের ভোলায় অর্ধশত যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ডুবি: ৬ মৃতদেহ উদ্ধার

Bholaবাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রের বুকের ভেতরের জেলা ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার ১১ জুন বেলা সাড়ে এগারোটার দিকের ওই ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৫-২০ জন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে। ট্রলারডুবির কারণ স্পষ্ট নয়। স্থানীয়দের ভাষ্য, ট্রলারটি আনুমানিক ৬০-৬৫ জন যাত্রী ছিল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার বেলা দুইটার দিকে বলেন, এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে চারটি শিশু, দুজন নারী। সাঁতার কেটে তীরে ওঠা ১৫-২০ জন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

নিহত দুই নারী হলেন—আয়েশা (৬৫) ও জেসমিন (২২)। নিহত চার শিশু হলো—রুপা, রনি, তানজু ও তাহমিনা। তাদের বয়স তিন বছরের মধ্যে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ট্রলারটি উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলীচর থেকে রামনেওয়াজ যাচ্ছিল। পথে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়। বৃষ্টির মধ্যে কলাতলী চর থেকে মনপুরার উদ্দেশে যাত্রা করার আধাঘণ্টার মধ্যে ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজ যাত্রীদের খোঁজে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি হানিফ শিকদার।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন