বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাশিয়ার বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে মার্কিন নাগরিকরা

russia-america-655x360ন্যাটো জোটের কোনও সদস্য দেশ আক্রান্ত হলে রাশিয়ার বিরুদ্ধে সামরিক হামলা শুরুর পক্ষেই মত দিয়েছেন অধিকাংশ মার্কিন নাগরিক। এক জনমত সমীক্ষায় এই তথ্যই উঠে এসেছে৷ রাশিয়ার উপর সামরিক হামলার পক্ষে মত দিয়েছেন ৫৬ শতাংশ মার্কিন নাগরিক।

একই অভিমত কানাডার ৫৩ শতাংশ মানুষের৷ তবে, ইউরোপের ছবিটা আলাদা। বিশেষ করে জার্মানি, ইতালি ও ফ্রান্সের নাগরিকরা রাশিয়ার বিরুদ্ধে হামলার বিপক্ষে। রাশিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন জার্মানির ৫৮ শতাংশ মানুষ।

এছাড়াও, ফ্রান্সের ৫৩ শতাংশ এবং ইতালির ৫১ শতাংশ মানুষ রাশিয়ার সঙ্গে সামরিক সংঘাতে জড়ানোর বিরোধী।

তবে, ন্যাটো জোটের সব সদস্য দেশের বাসিন্দাই ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে দায়ী বলে মনে করেন। ইউক্রেনে স্থিতিশীলতা নষ্ট করার জন্য রাশিয়াকেই দায়ী করেছে আমেরিকা। যদিও, এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়েছে রাশিয়া৷

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন