বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক জগেন্দ্র সিং হত্যা,নিরপেক্ষ তদন্ত দাবি অ্যামনেস্টির

Journalist-655x360ভারতের উত্তরপ প্রদেশে অবৈধ খনন এবং জমি দখলের অভিযোগে সমাজবাদী পার্টির বিধায়ক রাম মূর্তির বিরুদ্ধে কলম ধরায় পুড়িয়ে মারা হয় জগেন্দ্র সিং নামের এক সাংবাদিককে৷ এ হত্যা  মামলার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ ওই ঘটনায় মন্ত্রীসহ ৫জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

গত ১ জুন জগেন্দ্রর গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়৷ গত সোমবার হাসপাতালে মৃত্যু হয় তাঁর৷ জগেন্দ্র সিংয়ের স্ত্রী সহ পরিবারের অভিযোগ, এক পুলিশকর্মী জগেন্দ্রকে জীবন্ত পুড়িয়ে মারে৷

অবৈধ খনন, ভয় দেখিয়ে জমি দখলের মতো একাধিক বেআইনি কাজে জড়িত থাকার অভিযোগে মূর্তির বিরুদ্ধে সংবাদপত্রে অকুতোভয়ে একাধিক রিপোর্ট লিখেছিলেন জগেন্দ্র৷ সেইসঙ্গে ফেসবুকেও পোস্ট করেছিলেন তাঁর প্রতিক্রিয়া৷ এর পরই সমাজবাদী পার্টির ওই বিধায়ক রাম মূর্তি ও তাঁর ঘনিষ্ঠ কায়েমি স্বার্থের নিশানায় চলে আসেন জগেন্দ্র৷

এদিকে উত্তর প্রদেশের শাজাহানপুরের পুলিশ সুপারের সাফাই, আত্মহত্যা করেছেন জগেন্দ্র৷ তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে৷ আমরা জগেন্দ্রকে গ্রেফতার করার চেষ্টা করেছিলাম৷ কিন্তু উনি আত্মহত্যা করেন৷’

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন