বুধবার ৪ নভেম্বর ২০২৬

কাশ্মির সীমান্তে আবারও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

bCHp4wgPdAiSমিয়ানমারে চালানো সেনা অভিযান নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদের চলতি বাগযুদ্ধের মধ্যে জম্মু-কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলিও চালিয়ে বলে জানায় ইন্ডিয়ান এক্সপ্রেস।

গত দুই দিনে দ্বিতীয়বারের মতো সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। এরআগে কাশ্মিরের বালাকোট সেক্টরে চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানিরা।

কাশ্মিরের লাইন অফ কন্ট্রোল (লক) ওপার থেকে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনী বেশ কয়েক রাউন্ড গুলি চালালে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও।

ঢাকা সফরে নরেন্দ্র মোদির কিছু বক্তব্য আর মিয়ানমার ভূ-খণ্ডে ভারতের জঙ্গিবিরোধী অভিযানের পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই তরফ থেকেই সমানে চলছে বাগযুদ্ধ।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন