
চলচ্চিত্র প্রযোজনা সংস্থা টুয়েন্টিফাস্ট সেঞ্চুরি ফক্সের CEO পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রুপার্ট মারডক। ছোট ছেলে জেমস মারডকের হাতে সংস্থার মূল দায়িত্বভার তুলে দিতে চলেছেন তিনি। মারডক পরিবার সূত্রে এ খবর জানা গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি টুয়েন্টিফাস্ট সেঞ্চুরি ফক্সের তরফে।
আরও জানা গেছে, টুয়েন্টিফাস্ট সেঞ্চুরি ফক্সের রাজপাট ছোট ছেলের হাতে তুলে দিলেও নিজের হাতে গড়ে তোলা সাম্রাজ্য থেকে এখনই স্বেচ্ছা নির্বাসন নিচ্ছেন না ৮৪ বছর বয়সী রুপার্ট মারডক। আগামীদিনে তিনি বড় ছেলে ল্যাকলান মারডকের সঙ্গে সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান পদ সামলাবেন।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


