বুধবার ৪ নভেম্বর ২০২৬

বরযাত্রী বোঝাই বাসে ইলেকট্রিকের তার, নিহত ২৫

বিদ্যুতের তারে আগুন লেগে যায় বরযাত্রীবাহী বাসে। শুক্রবার ভারতের রাজস্থানের টঙ্ক জেলায়। ছবি: এনডিটিভি
বিদ্যুতের তারে আগুন লেগে যায়
বরযাত্রীবাহী বাসে। শুক্রবার ভারতের রাজস্থানের টঙ্ক জেলায়। ছবি: এনডিটিভি

ভারতের রাজস্থানে বরযাত্রী বোঝাই বাসে ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন।

এ ঘটনায় আহত ৩৩ জনকে হাসপাতলের ভর্তি করা হয়েছে। নিহতরা সবাইে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

শুক্রবার দুপুরে টংক জেলার পাচিভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজস্থান পুলিশের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বাস বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর এর যাত্রীরাও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এবং তখন বাসে আগুন লেগে যায়। তবে অল্প সময়ের মধ্যে তার ছিড়ে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেলে বাকি যাত্রীরা বেঁচে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজ। নিহতদের প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

 

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন