প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়ে তিন কিশোরের হাতে গণধর্ষণের শিকার হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রী। শুক্রবার ১২ জুন বিকেল ৫টায় তৃতীয় শ্রেণির এ শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ ও সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কাঞ্চিলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতালের চিকিৎসক রেজিনা আক্তার জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সন্ধ্যায় খবর পেয়ে বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে যান। তাঁরা ঘটনায় জড়িতের দ্রুত আটকের দাবি জানান।
পৌর এলাকার বাসিন্দা শিশুটির মা বলেন, সকাল ১০টায় তাঁর মেয়ে পাশের বাড়িতে টিভি দেখতে যায়। এ সময় ঘরে থাকা তিন কিশোর শিশুটির মুখ বেঁধে গণধর্ষণ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে বিশেষ একটি মহল থানায় মামলা না করার জন্য পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন শিশুটির মা।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


