বুধবার ৪ নভেম্বর ২০২৬

দিনে ব্যাঙ্ক কর্তা, রাতে যৌনকর্মী

sex-worker-655x360তিনি দক্ষ কর্মী৷ তিনি জার্মানির একটি ব্যাঙ্কে উঁচু পদে ছিলেন৷অন্যান্য কর্মচারীরাও তাঁকে মেনে চলতেন৷ কিন্তু কেউ বুঝতে পারেননি রাশভারী এই মহিলাই সূর্যাস্তের পর আপাদমস্তক বদলে যান। অফিস ছেড়ে বেরোনোর পর যৌনতাই হয়ে ওঠে তাঁর বিকল্প পেশা। নিজের নাম পাল্টে দেহ ব্যবসার অলিন্দে তাকে পাওয়া যায় অন্য রূপে৷ যেখানে প্রতি ঘণ্টায় তাঁর দাম ৪৫০ ইউরো।

কিছুদিন আগে অনলাইনে এই মহিলার গোপন জীবনের বেশ কিছু ছবি ফাঁস হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। যেখানে দেখা গেছে, নাৎসিদের পোশাকে সেজে ক্যামেরার সামনে শারীরিক আবেদন মেলে ধরছেন ওই মহিলা।

শুধু তাই নয়, এক ওয়েবসাইটে এই মহিলা স্বীকার করেছেন, অর্থনেতিক উপদেষ্টা হিসেবে কাজ করলেও দেহ ব্যবসায়ী হিসেবে এই গোপন জীবন তিনি উপভোগ করেন। তাঁর এই গোপন জীবনের কাহিনী ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানতে পারলে কী হবে তা নিয়ে ভাবনায় ছিলেন তিনি৷ শেষ পর্যন্ত সত্যি হয়েছে আশঙ্কা। গোপন পরিচয় প্রকাশ পাওয়ার পর হারাতে হয়েছে ব্যাঙ্কের চাকরি।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন