বাংলাদেশ ২০১৫ অর্থবছরে সরকারি রাজস্ব-সংক্রান্ত স্বচ্ছতার ন্যূনতম শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।শুক্রবার ওই প্রতিবেদনটি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ অর্থবছরে সরকারি রাজস্ব-সংক্রান্ত স্বচ্ছতার ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে দক্ষিণ এশিয়ার তিন দেশ ভারত, নেপাল ও শ্রীলঙ্কা তা করতে সক্ষম হয়েছে।
রাজস্ব স্বচ্ছতা মূল্যায়নে জন প্রাপ্যতা, বাজেটের তথ্যের নির্ভরযোগ্যতা, প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য সরকারের বিভিন্ন চুক্তি ও লাইসেন্স প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা প্রভৃতি বিষয়গুলো বিবেচনা করা হয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, প্রতিবেদনে ১৪০টি দেশের রাজস্ব স্বচ্ছতা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ৬০টি দেশ রাজস্ব স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয় ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


