১০৩ বছরে বৃদ্ধের সঙ্গে বিয়ে হল ৯১ বছরের বৃদ্ধার। শনিবার ব্রিটেনে তাঁরা বিয়েটা সেরে ফেললেন। বিশ্বের সবথেকে বয়স্ক নবদম্পতি হিসেবে পরিচিতি পেলেন জর্জ ও ডোরিন।
পরিবার ও বন্ধুদের মাঝে দক্ষিণ ইংল্যান্ডের সমুদ্রের ধারের একটি হোটেলে বিয়ে করলেন তাঁরা। ২৭ বছর ধরে একসঙ্গে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন এই দম্পতি।
সাদা পোশাকে হাতে নীল ফুলের তোড়া নিয়ে বিয়ের আসরে গেলেন পাত্রী ডোরিন লাকি। প্রাক্তন বক্সার পাত্র জর্জ কিরবিকে স্যুট-টাইতে যথেষ্ট স্মার্ট দেখাচ্ছিল। এর আগে এক ফরাসি দম্পতির রেকর্ড ভেঙে ফেললেন তাঁরা। এই দম্পতির যৌথভাবে বয়স ১৯৪ বছর। এর আগে ফ্রান্সের ফ্রাঙ্কোইস ফার্নান্ডেজ ও ম্যাডেলিন ফ্রাঙ্কসিনির যৌথ বয়স ছিল ১৯১ বছর। এত বয়সে বিয়ে করার জন্য তাঁদের কোনও আফসোস নেই। এই দম্পতির সাত সন্তান, ১৫ জন নাতি-নাতনি ও তাঁদের আরও সাত সন্তান রয়েছে। এবছরের ভ্যালেন্টাইনস ডে’তে তাঁদের এনগেজমেন্ট হয়।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


