বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহাকাশে প্রথম থ্রি-এক্স মুভি

Eva-Lovia-o-Newsworldbdপর্নগ্রাফির দুনিয়ায় নতুনত্বের শেষ নেই! কারণ, নিত্য নতুন অপকৌশল ছাড়া তো এই বিশাল ইন্ডাস্ট্রি পথে বসবে। তাই, এবার যা কখনো হয়নি তাই করে দেখানোর পালা। সত্যি সত্যি মহাকাশে বায়ুহীন অবস্থানে ভাসমান থেকে যৌনশিল্প দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মহাকাশে করা হবে পৃথিবীর প্রথম ‘ত্রিপল এক্স মুভি’।

আর মাত্র বছরখানেকের অপেক্ষা। তার পরেই হাতের নাগালে আসতে চলেছে মহাকাশে তোলা দুনিয়ার প্রথম পর্নোগ্রাফি ছবি। উদ্যোগী হয়েছে ‘পর্নহাব’। পর্নোগ্রাফি ভিডিও দেখার এই সংস্থা একটা ক্যাম্পেনও শুরু করে দিয়েছে তার জন্য।

আসলে, মহাকাশে গিয়ে এমন একটা ছবির শুটিং তো আর মুখের কথা নয়। সব দিক থেকে আঁটঘাট বেঁধে এগোতে হবে তার জন্য। মানে, একটা বড়সড় খরচের ধাক্কা আছেই। ‘পর্নহাব’ গুণে-গেঁথে দেখেছে, এমন একটা প্রোজেক্টে সাকুল্যে খরচ হবে ৩৪ লক্ষ মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি ও বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটির কিছু বেশি।

সেই টাকাটা তোলার জন্যই ইন্টারনেটে একটা বিজ্ঞাপন দিয়েছে তারা ‘সেক্সপ্লোরেশন’ নামে। দর্শকদের উদ্দেশ্যে তারা বলেছে, যাঁরা এমন একটা রোমাঞ্চকর ছবি দেখতে চান, তাঁরা ইচ্ছেমতো কিছু টাকা দিয়ে সাহায্য করুন ‘পর্নহাব’-কে। আপাতত মাসখানেক ধরে এ ভাবে ছবির জন্য টাকা তুলবে ‘পর্নহাব’।বিজ্ঞাপনে অবশ্য কাজ হয়েছে। ১০ জুন এই ‘সেক্সপ্লোরেশন’-এ ডোনেশন আহ্বানের পর ১২ জুন পর্যন্ত ৮৬০ জন প্রায় ১৭ হাজার ডলার দিয়েছেন। আগামী ১০ আগস্ট পর্যন্ত তারা অনলাইনে এই ডোনেশন নেবে। যারা ন্যূনতম ১ ডলার দেবেন তাদের জন্যও সনদপত্র পাঠাবে পর্নহাব! এছাড়া দেড় লাখ ডলার দিলে তাদের সিনেমায় ব্যবহৃত স্পেস স্যুট উপহার দেওয়া হবে।

লন্ডনের ডেইলি মেইল জানাচ্ছে, মহাকাশ-যৌনচিত্রের ছবিটিতে অভিনয় করবেন বিশ্বের ডাকসাইটে যৌনপ্রতিমা ইভা লোভিয়া। সুন্দরীর সঙ্গে মহাকাশে ছবিতে পাল্লা দেবেন জনি সিনস্। এই দুই জনকে মহাকাশে শুটিংয়ের জন্য এরইমধ্যে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এছাড়া আরো কয়েকজন প্রথম সারীর আকর্ষণীয় যৌন নায়িকাকেও খোঁজা হচ্ছে, যাদের সবাইকে আমেরিকার কোনো একটি স্পেস সেন্টারে প্রশিক্ষণ দিয়ে মহাকাশে যৌনক্রিয়ার জন্য পাঠানো হবে। “২০১৬-র শেষের দিকে ছবিটা বানিয়ে ফেলা যাবে”, ঘোষণা করছে ‘পর্নহাব’।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

(Eva Lovia: click to view large)

Eva-Lovia-7-Newsworldbd  Eva-Lovia-5-Newsworldbd Eva-Lovia-8-Newsworldbd  Eva-Lovia-1-Newsworldbd

Eva-Lovia-2-Newsworldbd  Eva-Lovia-4-Newsworldbd

 

———————————————————————————————————————————————————————————————————————————–

আরও পড়ুন