সুইডিশ যুবরাজ কার্ল ফিলিপ বিয়ে করতে যাচ্ছেন। প্রেমের বিয়ে। প্রেমিকা সাবেক মডেল সোফিয়া হেলকুভিস্ট। শনিবার স্টকহোমে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাঁদের বিয়ে হচ্ছে। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সুইডেনের রাজপরিবারের বাইরের কোনো সাধারণ নারী এই প্রথম রাজকুমারী হতে যাচ্ছেন। এ ঘটনাকে সত্যিকারের ‘সিনডারেলার গল্প’ বলে বর্ণনা করেছেন রাজ পরিবারবিষয়ক বিশেষজ্ঞ রজার লান্ডগ্রেন।
সোফিয়ার বয়স ৩০। তিনি মডেল ও টেলিভিশনের রিয়েলিটি তারকা ছিলেন। পরে যোগব্যায়ামের প্রশিক্ষক হন। এখন মানবসেবা করছেন। যুবরাজ ফিলিপের বয়স ৩৬। সুইডেনের সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী তিনি।
২০১০ সালে একটি রেস্তোরাঁয় এই জুটির প্রথম সাক্ষাৎ হয় বলে জানা যায়। পরে তাঁদের সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে আসে। সুইডেনে রাজপরিবারের জনপ্রিয়তা কমছে। তা সত্ত্বেও এই জুটির বিয়ে উপলক্ষে স্টকহোমের রাজপথে লাখো মানুষের ঢল নামবে বলে আশা করা হচ্ছে।
ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


