বুধবার ৪ নভেম্বর ২০২৬

হিন্দু শিক্ষিকাকে হত্যায় জড়িত সন্দেহে মাদ্রাসার কর্মী আটক

Anjali-deviচট্টগ্রাম নার্সিং কলেজের জ্যেষ্ঠ শিক্ষক অঞ্জলী দেবী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার ১৩ জুন মধ্যরাতের পর চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে নগর গোয়েন্দা পুলিশ। পুলিশের বক্তব্য, আটক হওয়া ব্যক্তির নাম মো. রেজা (৪৫)। তিনি চট্টগ্রামের পটিয়ার একটি মাদ্রাসার প্রাক্তন ভূসম্পত্তি কর্মকর্তা।

চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের ঘটনায় এই প্রথম কাউকে আটক করেছে পুলিশ। ছয় মাসেও খুনের কারণ উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ।

নিহত অঞ্জলী দেবীর পৈতৃক বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ধোপাভাঙা গ্রামে। তাঁর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী পেশায় চিকিৎসক।

নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কুসুম দেওয়ান রবিবার ১৪ জুন জানান, সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

গত ১০ জানুয়ারি সকালে বাসা থেকে বেরিয়ে কর্মস্থলে যাওয়ার পথে নগরের চকবাজারের উর্দুগলিতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন অঞ্জলী দেবী। এ ঘটনায় তাঁর স্বামী রাজেন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে ওই দিন রাতে পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় যুবকদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

সংবাদদাতা, চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন