বুধবার ৪ নভেম্বর ২০২৬

অর্জুন-মেহর দাম্পত্যে সুজানের কালো ছায়া!

arjun-655x360গুঞ্জনই তাহলে সত্যি হতে চলেছে। সুজানের পর এবার ঘর ভাঙতে চলেছে অর্জুনের। সময় বলছে, ইতি পড়তে চলেছে বলি-পাড়ার আরও একটি সম্পর্কের। হ্যাঁ! বিচ্ছেদের পথে এগোচ্ছে অর্জুন রামপাল ও মেহর জেসিয়ার ১৭ বছরের দাম্পত্যের।

হৃত্বিক-সুজানের ডিভোর্সের পর শোনা গিয়েছিল, অর্জুনও নাকি তাঁর বিয়েটা ভাঙতে চলেছে। যদিও এই সময় গুজব বলে কথা উড়িয়ে দিয়েছিলেন অর্জুন ও মেহর। কিন্তু এখন সামনে এসেছে অন্য কথা।

চলতি বছরের মার্চ মাসে বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টে বিচ্ছেদ্যের জন্য কেস ফাইল করেছেন অর্জুন ও মেহর। এই ব্যাপারে মেহর পরামর্শ নিচ্ছেন আইনজীবী মৃণালীনি দেশমুখের। তবে পাকাপাকি কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আপাতত মেহর ও অর্জুন ছয় মাসের ‘কুল অফ পিরিয়ডে’ রয়েছেন। তবে এই বিচ্ছেদ্য সুজানের হাত আছে কি না তা এখনও স্পষ্ট নয়।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম

আরও পড়ুন