মরুভূমির মাঝে বিলাসবহুল প্রাসাদ। শ্বেতশুভ্র প্রাসাদের বাগানেই হারিয়ে যেতে পারেন। হারাতে পারেন ঝরনার শব্দেও। প্রাসাদের ভিতর সোনার পাতায় মোড়া বিশাল বিশাল স্বম্ভ। চকচক করছে মার্বেলের মেঝে। শোনা যাচ্ছে মক্কা মসজিদে যে পাথর ব্যবহার হয়েছিল, সেই পাথর দিয়েই নাকি তৈরি এই প্রাসাদ। শ্বেতপাথরের কাজ দেখলে চোখের পলক পড়বে না। এ হেন শ্বেতশুভ্র প্রাসাদ এখন জঙ্গি সংগঠন আইএসের এর সদর দপ্তর !
সম্প্রতি নিজেদের সোশাল সাইটে এই প্রাসাদের ছবি প্রকাশ করেছে আইএস। ছবিতে বিলাসিতা কোথা থেকে শুরু হচ্ছে, আর কোথায় শেষ হবে, তা বোঝা দুষ্কর। গোটা প্রাসাদটি শ্বেত পাথরে তৈরি। রয়েছে সুইমিং পুল, বাগান, দামি আসবাবপত্র। যা দেখলে আইএসের প্রতি আপনার রাগ ঈর্ষায় পরিণত হবে। সূর্য ডুবতেই রকমারি আলোতে আরব্য রজনীর রূপকথাকে মনে করাবে আইএসের সদর দপ্তর। যার আনুমানিক বাজার মূল্য ২২০ কোটি পাউন্ড।
মরুভূমির মধ্যমণি এই প্রাসাদটি কাতারের রাজ পরিবারের কাছে থেকে ছিনিয়ে নেয় আইএস। প্রাসাদটি নির্মাণ করছিলেন বর্তমান আমির শেখ তামাম বিন হামাদ বিন খালিফা আল থানি। কাজ শুরু হয়েছে ২০০৯ সালে। এখনও কাজ শেষ হয়েছে এমন নয়। তবে এরই মধ্যে আইএস জঙ্গিদের দখলে চলে এসেছে প্রাসাদটি। রাজপরিবার আইএস বিরোধী যুদ্ধে আমেরিকার পাশে থাকার কথা ঘোষণা করলেও, কাতারের আম জনতার কাছ থেকে কিন্তু আর্থিক সাহায্য পাচ্ছে জঙ্গিরা। অন্তত খবর সেটাই।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


