বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকা বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণ, আটক ৩

Gold-Airportহযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি টাকা মুল্যের চার কেজি স্বর্ণসহ ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকরা হলেন আলী মোহাম্মদ, ইউসূফ আলী ও মাসুমদ রানা।

সোমবার রাত ৮টার দিকে বিমানবন্দর কাস্টমস তাদের আটক করে। টাইগার এয়ালাইন্সে করে তারা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন।

বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুল ইসলাম বিষয়টি নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে নিশ্চিত করে জানান, ৩৬টা স্বর্ণের বার ও কিছু গয়নাসহ মোট চার কেজি ওজনের স্বর্ণ নিয়ে আসে তারা। স্বর্ণের বারগুলোকে মোবাইলের আকৃতি দিয়ে নিয়ে আসা হচ্ছিল। আটককৃত স্বর্ণের মূল্য আনুমানিক দুই কোটি টাকা।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন