বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ঢাকায় অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। ফতুল্লাহ টেস্টের পর এখন ওয়ানডের প্রস্তুতি নিচ্ছে ধোনি বাহিনী।
কিন্তু এরই মধ্যে দেখা দিয়েছে বিরাট একটি সমস্যা। তা হলো- খাবার সমস্যা। সোনাারগাঁও হোটেলে পছন্দ মতো খাবার পাচ্ছেন না ধোনি এন্ড কোম্পানি। যে কারণে সোনারগাঁও হোটেল ছেড়ে দিতে চায় তারা।
এক্ই সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি একটু বেশি হওয়াতেও সোনারগাঁওয়ে মন বসছে না ধোনি-কোহলিদের।
জানা গিয়েছে, হোটেলে ভারতীয় ক্রিকেটারদের পছন্দের খাবার বেছে নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। নিজেদের পছন্দ মতো খাবার চেয়েও পাচ্ছেন না তাঁরা। পাশাপাশি অন্যান্যদের থেকে নিজেদের বিচ্ছিন্ন বলে মনে হচ্ছে ধোনিদের। এমনকী ক্রিকেটারদের হোটেলের বাইরেও বেরোনোর বিষয়েও বাধা নিষেধ রয়েছে৷ হোটেল প্রায় ভর্তি থাকায় নিরাপত্তাজনিত কারণেই এমন অসুবিধা হচ্ছে বলে জানা গিয়েছে৷ এমন পরিস্থিতিতে বিরক্ত ভারতীয় দল ও ক্রিকেট বোর্ড।
এই কারণে সোনারগাঁও হোটেলটি ছেড়ে হোটেল রেডিসনে উঠতে চাইছেন টিম ইন্ডিয়ার সদস্যরা। পুরো বিষয়টিই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই ও অবগত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট গোটা ঘটনাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন।
তবে টিম ইন্ডিয়ার এই সিধান্তে এখনও সম্মতি দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বিসিবি’র পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানানো হয়েছে, হোটেল রেডিসনে গুলসানে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার থাকার মতো উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা তাদের পক্ষে কঠিন। টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি-র মধ্যে এনিয়ে কথাও চলছে। এখনও পর্যন্ত কোনও সমাধান সূত্রে পৌঁছনো যায়নি৷
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


