বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাকিস্তানে ৯ জনের ফাঁসি

Hang-655x360মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় খুনের আসামীকে মঙ্গলবার ফাঁসি দিল পাকিস্তান৷ ২০১৪ সালে এক ব্যক্তিকে খুনের অপরাধে আজ লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় মুখতার নামে এক আসামীকে৷

অন্যদিকে ফইসলাবাদ সেন্ট্রাল জেলে ফাঁসি কাঠে ঝোলানো হয় আল্লা দিত্তা ও ইউনুস নামে দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে৷ ২০০০ সালে তিনজনকে খুন করেছিল ইউনুস৷ ১৯৯৯ সালে দিত্তার হাতে খুন হয়েছিলেন এক মহিলা৷ ১৯৯৯ সালেই ১২ বছরের এক বালিকাকে ধর্ষণ করে খুন করে আসরফ৷

গুজরানওয়ালা জেলে এদিন ফাঁসিকাঠে ঝোলানো হয় তাকে৷ ওই বছরই তিনজনকে খুন করেছিল বাসারত নামে এক দুষ্কৃতী৷ মঙ্গলবার সিয়ালকোট আদালতে মৃত্যুদণ্ড কার্যকর হয় তার৷ দুই খুনের আসামীকে ভাওয়ালপুর জেলে ফাঁসি দেওয়া হয়৷

এদিকে ঝেলুম ও ডেরা গাজি খান জেলে ফাঁসি দেওয়া হয় দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে৷

উল্লেখ্য, গত ছয় মাসে ১৫০ জন অপরাধীকে ফাঁসি দিয়েছে পাকিস্তান৷পেশোয়ার সেনা স্কুলে জঙ্গি হানার পর নড়ে চড়ে বসে পাক সরকার৷কড়া হাতে জঙ্গি দমনের প্রতিশ্রুতি দেন তাঁরা৷

পেশোয়ার স্কুলে যে পৈশাচিক হত্যালীলা হয়, পাকিস্তানের ইতিহাসেও তা বিরল৷ এই ঘটনা নাড়িয়ে দেয় পাক প্রশাসনকে৷ এর পরই সন্ত্রাস সংক্রান্ত মামলায় অভিযুক্তদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড মকুবের নীতি প্রত্যাহার করা হবে বলে ঘোষণা করেন সেদেশের প্রধানমন্ত্রীর দফতর৷

প্রসঙ্গত পাকিস্তানের আইনে এখনও ফাঁসির সাজা বলবৎ আছে৷ সে কারণে বিচারকরাও চাইলে মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারেন৷ তবে ২০০৮ সাল থেকে সেখানে এ রকম একটা সিদ্ধান্ত মোটামুটি নেওয়া হয়েছিল যে, কোনও সাধারণ মামলায় এই ধরনের শাস্তি দেওয়া হবে না৷

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ড বিডি ডটকম

আরও পড়ুন