ভারতে নেসলের ম্যাগি নুডলস নিষিদ্ধ হওয়ার পর নেসলে ইন্ডিয়া পাঁচ কোটি ডলারের নুডলস ফেলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। নেসলে জানিয়েছে বাজার থেকে তুলে নেয়া ম্যাগি নুডলসের পাশাপাশি তাদের গুদামে, কারখানায় এবং ডিস্ট্রিবিউটরদের কাছে যে নুডলস মওজুদ রয়েছে, সবই ধ্বংস করা হবে।
ভারতের খাদ্য মান নিয়ন্ত্রক কর্মকর্তারা নেসলের ম্যাগি নুডলসে ক্ষতিকর মাত্রায় মনোসোডিয়াম গ্লুটামেট পাওয়ার পর সরকার এটি নিষিদ্ধ করে। তবে নেসলে দাবি করছে তাদের উৎপাদিত নুডলস পুরোপুরি নিরাপদ এবং এই নিষেধাজ্ঞা তারা আদালতে চ্যালেঞ্জ করেছে।
উল্লেখ্য ভারতের নুডলসের বাজারের আশি শতাংশেই নেসলের দখলে।
নেসলে জানিয়েছে, নিষিদ্ধ ম্যাগি নুডলস ধ্বংস করতে তাদের প্রকৃত খরচ আরও বেড়ে যেতে পারে। কারণ এই বিপুল পরিমাণ নুডলস বাজার থেকে তুলে নেয়া, পরিবহন খরচ এবং এগুলো ধ্বংস করারও একটা খরচ আছে।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
ম্যাগি নিয়ে বাংলাদেশের খবর পড়ুন:


