বুধবার ৪ নভেম্বর ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ছোট বুশ

bushযুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবে চান আলোচিত বুশ পরিবারের সদস্য জেব বুশ। ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ সোমবার মিয়ামিতে এক র‌্যালিতে প্রার্থী হওয়ার কথা জানান। তিনি বলেন, প্রেসিডেন্ট হলে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান খারাপ অবস্থা ঘোচাবেন। এর আগে তার বাবা জর্জ বুশ ও ভাই জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। শুরুতে তিনি তার নামের বুশ অংশ বাদ দিয়ে শুরু জেব নিয়ে প্রচারণা শুরু করেন। প্রেসিডেন্ট নির্বাচনে নিজের অংশগ্রহণের কথা উল্লেখ করে জেব বলেন, দেশের অবস্থা এখন খুবই খারাপ।

জেব বুশকে নিয়ে রিপাবলিকান দলের ১১ জন সদস্য প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন। তবে জরিপ প্রতিষ্ঠানগুলো বলছে, এখনও পর্যন্ত কারো পক্ষেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বলে বোঝা যাচ্ছে না। কয়েকদিন আগেই ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দেন হিলারি রডহ্যাম ক্লিনটন।

‘জেব’ নামে পরিচিত রিপাবলিকান দলীয় এই প্রেসিডেন্ট প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের দ্বিতীয় ছেলে। এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের (জুনিয়র) ছোটভাই। তার স্ত্রী কলুম্বা একজন মেক্সিকান। জেব স্প্যানিশ ভাষায় দক্ষ।

অপরদিকে প্রতিপক্ষ ডেমক্রেটিক প্রার্থী হিসাবে হিলারি ক্লিনটন পরিষ্কারভাবেই দলীয় অন্যপ্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। ফলে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আরও একটি ক্লিনটন-বুশ দ্বৈরথ হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

১৯৯২ সালে হিলারির স্বামী বিল ক্লিনটন জেবের বাবা প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন