বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফেব্রুয়ারিতে দিপীকা-রণবীরের বাগদান

M0KhVKmQ6cnDদিপীকা পাডুকোন আর রণবীর সিং দ্রুতই তাদের বাগদানটা সেরে ফেলতে চান। তাদের পরিবারও নাকি চাইছে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক। কিন্তু দু’জনেই তাদের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তাই এখনই বিয়ে করতে পারবেন না তারা। তবে বাগদানটা হয়ে গেলে চিন্তা যায় সবার। শোনা যাচ্ছে দিপীকা-রণবীরের আংটি বদলে সময় নির্ধারিত হয়ে গেছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হবে আংটি বদল। দু’জনের পরিবার এক হয়ে এই সময় ঠিক করেছে।

আবার এও শোনা যাচ্ছে সময় নিয়ে সন্তুষ্ট নন রনবীর। জুলাইতেই তার বয়স হতে যাচ্ছে ৩০ বছর। তাই দ্রুতই বিয়ে করতে চান তিনি। আগে বিয়ে নিয়ে ভয় পেলেও এখন নাকি পুরোপুরি প্রস্তুত রণবীর। বিয়ে বা বাগদান যতো কথাই হোক। দিপীকা কিংবা রণবীর কেউই কিন্তু তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে পর্দার পেছনে তাদের রসায়ণটা যে দারুণ সেটা কারো বুঝতে বাকি ছিল না।

বিনোদন  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন