সপ্তাহের আর ৫টা দিনের মতো আজও বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। স্ট্যান্ডে বাস এলে, তা ঘোষণা করা হয়। সেই মতো বাসে উঠে পড়েন অফিস যাত্রী থেকে ছেলেমেয়ে’কে স্কুলে ছাড়তে যাওয়া মায়েরা। অপেক্ষা করাকালীন কেউ কেউ টিভিতে বিজ্ঞাপন দেখাও পছন্দ করেন। ভারতের কেরালার কালপেট্টা শহরের এই বাস স্ট্যান্ডের এটাই চিত্র।
কিন্তু বুধবার দিনের শুরুতেই ছন্দপতন। টিভিতে বিজ্ঞাপন দেখছিলেন অপেক্ষারত যাত্রীরা। হঠাৎ করে বিজ্ঞাপন বন্ধ। পরিবর্তে যা দেখানো শুরু হল, তাতে চোখ ছানাবড়া যাত্রীদের। মহিলারা মুখ ঘুরিয়ে কোথায় তাকাবেন বুঝে পাচ্ছিলেন না। বয়স্করাও মাথা নিচু করে ছি ছি করছিলেন। কিছু তরুণ অবশ্য না দেখার ভান করে দেখেও নিচ্ছিলেন। কারণ, বিজ্ঞাপনের পরিবর্তে বাস স্ট্যান্ডের টিভিতে চলছিল নীল ছবি।
ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। স্থানীয় পুলিশ ইন্সপেক্টর জেমস জর্জ জানিয়েছেন, ঘটনায় অভিযুক্ত কেবল অপারেটর মনজ়ুরকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতেও তোলা হবে। জেরায় সে জানিয়েছে, ভুলবশত অশ্লীল ছবি চালিয়ে দিয়েছিল। মনজ়ুরকে ভারতীয় দণ্ডবিধির ২৯২ ধারা অনুযায়ী অভিযুক্ত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


