শাহিদের বিয়ে। তাতে না যাওয়ার তো কোনও কারণ নেই। হোক না তিনি এক্স। তাতে কী? যদি শাহিদ নিমন্ত্রণ করেন, তবে যাবেন তিনি। জানিয়েছেন কারিনা।
কারিনা জানিয়েছেন, শাহিদ তাঁকে বিয়ের ব্যাপারে আগেই জানিয়েছিলেন। শাহিদকে বিয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন কারিনা। শাহিদের জন্য তাঁর কোনও টিপস? না।
কারিনা মনে করেন, কাউকে টিপস দেওয়ার তিনি কেউ নন। তবে শাহিদ যদি বিয়েতে নিমন্ত্রণ জানান, তাহলে কারিনা “অবশ্যই যাবেন”।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


