বুধবার ৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব গ্রহণ ইহসানুল করিমের

Ehsanul-Karimপ্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেসসচিব হিসেবে নতুন দায়িত্বে যোগ দিয়েছেন সাংবাদিক ইহসানুল করিম। বৃহস্পতিবার ১৮ জুন তিনি বিশেষ গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে গত ১৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন প্রেস সচিব হিসেবে নিয়োগ পান বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিম।

ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেসসচিব হিসেবে যোগদানের পর বৃহস্পতিবার দুপুরে বলেন, বৃহস্পতিবার যোগ দিয়েছি। নতুন দায়িত্ব পালনে পেশাদারিত্ব নিয়ে কাজ করব। আমার ওপর যে প্রত্যাশা নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটি পালনে সতর্ক থাকব।

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদের প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতির প্রেসসচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর এক দফায় তার চুক্তি নবায়ন করা হয়।

১৯৭২ সালে বাসসে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন ইহসানুল করিম। তিনি প্রধানমন্ত্রীর সদ্যবিদায়ী প্রেসসচিব একেএম শামীম চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
প্রেস সচিব নিয়োগ নিয়ে আরও পড়ুন: ক্ষুব্ধ হাসিনা সরিয়েই দিলেন শামীমকে, নয়া দায়িত্বে ইহসানুল

আরও পড়ুন