বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রংপুর ডেইরির শেয়ারের দামে কারসাজি

DSEঢাকার পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি অস্বাভাবিক দর বাড়ার পেছনে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। কোম্পানিগুলো হলো, মিরাকল ইন্ডাষ্ট্রিজ ও রংপুর ডেইরি ফুড। দর বাড়ার কারণ সম্পর্কে জানতে চাইলে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এ জবাব দিয়েছে কোম্পানি দুটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য পর্যালোচনায়  দেখা যাচ্ছে, গত ৩ কার্যদিবসে মিরাকল ইন্ডাষ্ট্রিজের শেয়ারের দর বেড়েছে ১.৬ টাকা। ১৪ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ১২.৫০ টাকা। ১৭ জুন কোম্পানির শেয়ারের দর বেড়ে ১৪.১০ টাকায় গিয়ে দাঁড়ায়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় সিএসই।

চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।  তবে গত ৩ কার্যদিবসে টানা দর বাড়লেও এর আগে টানা পতন হয়েছিল কোম্পানির শেয়ার দরে।

দেখা যাচ্ছে, গত ২১ মে কোম্পানির শেয়ারের দর ছিল ১৪.৮০ টাকা। এরপর টানা দরপতনে ১৪ জুন কোম্পানিটির শেয়ার দর এক মাসের মধ্যে সর্বনিš§ ১২.৫ টাকায় নেমে আসে। তবে কোম্পানির শেয়ারের দর টানা কমলেও এর কারণ জানতে চায়নি স্টক এক্সচেঞ্জ। দর বাড়তেই কারণ জানতে চাওয়ায় এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, স্টক এক্সচেঞ্জ কোন ধরনের নিয়মনীতি ছাড়াই ইচ্ছেমতো দর বাড়লেই শুধু কারণ জানতে চায়। এতে বাজারে অহেতুক আতংক ছড়াচ্ছে তারা।

অপরদিকে গত ৩ কার্যদিবসে রংপুর ডেইরী ফুডের শেয়ারের দর বেড়েছে ২.৩ টাকা। ১৪ জুন কোম্পানির শেয়ারের দর ছিল ১০.৫০ টাকা। ১৭ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে ১২.৮ টাকায় গিয়ে দাঁড়ায়। কোম্পানির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য রয়েছে কি না তা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় সিএসই। চিঠির প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন