বুধবার ৪ নভেম্বর ২০২৬

রণবীর নয়, অন্য পুরুষের রূপচর্চায় ক্যাটরিনা

Awards-Won-By-Katrina-Kaifঅভিনয়ের পাশাপাশি ক্যাটরিনা কাইফ যে একজন বিউটিশিয়ান এই খবর কজন জানতেন? হ্যাঁ, এরকমই তো শোনা যাচ্ছে! তিনি নাকি অর্জুন কাপুরের রূপচর্চায় সাহায্য করেছেন!

করিনা কাপুরের সঙ্গে অর্জুনের সিনেমা আসতে চলেছে, এখবর তো সকলেরই জানা। সম্প্রতি পুরুষদের জন্য গ্রুমিং প্রোডাক্ট লঞ্চ করতে এসে অর্জুন বলেন ‘ছেলেরা অনেকসময়েই নিজেদের রূপচর্চা বা গ্রুমিং-এর ব্যাপারে মন দেয় না। কিন্তু মেয়েরা গ্রুমড আর হাইজিন মেনে চলা পুরুষই পছন্দ করে’।

সেইসঙ্গে এও জানিয়েছেন ক্যাটরিনা নাকি তাঁকে আই-ব্রো প্লাক করে দিয়েছিলেন একসময়। ‘ইশকজাদে’-এর নায়কের যে রূপচর্চা সম্পর্কে একেবারেই কোনও ধারনা ছিল না তা স্পষ্ট তাঁর কথায়।

হাসতে হাসতে অর্জুন বলেন, ‘ক্যাটরিনা আমার খুবই ভালো বন্ধু। আমি যখন অভিনয়ে আসব বলে ঠিক করলাম, ওর কাছে গিয়ে জানালাম যে আমি আমার আই-ব্রো ঠিক করতে চাই। ক্যাটরিনা ঠিক মেয়েদের মতো শেপ করে আমার আই-ব্রো প্লাক করে দিল। এতে ওর কোনও দোষ ছিল না, কিন্তু এইজন্য বেশ কয়েকদিন আমি বাড়ি থেকে বেরোতে পারিনি’। ভাগ্যিস অর্জুন বললেন, তাইতো জানা গেল ক্যাটের বিউটিশিয়ান অবতার।

 

আরও পড়ুন