হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকার চার কেজি ওজনের সোনাসহ এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটককৃত যাত্রীর নাম মিজানুর রহমান (৪০)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। ১৯ জুন শুক্রবার সকালে তাকে আটক করা হয়।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার তানজিনা আক্তার জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন মিজানুর। বিমানবন্দরের ভেতরে তার গতিবিধি সন্দেহ হলে তার ওপর নজরদারি রাখা হয়। বিমানবন্দর থেকে বের হওয়ার পর বাইরে গোলচত্বর থেকে মিজানুরের মালামাল তল্লাশি করা হয়। এ সময় সোনাগুলো পাওয়া যায়। মিজানুর তার পোশাকের মধ্যে সোনার চারটি বার লুকিয়ে রেখেছিলেন। প্রতিটি বারের ওজন এক কেজি করে। যার দাম দুই কোটি টাকা।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


