বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ওয়ানডে চলাকালে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ধাক্কার ঘটনায় দুজনকেই জরিমানা করা হয়েছে।
১৯ জুন শুক্রবার হোটেল সোনারগাঁওয়ে শুনানি শেষে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ ফি’র ৭৫ শতাংশ এবং বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের ৫০ শতাংশ জরিমানা করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে’র ২৫তম ওভারের দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে ক্রিজের বাইরে ছিটকে পড়েন মুস্তাফিজ। তার পরিবর্তে ২৫তম ওভার শেষ করতে বল হাতে নিতে হয় নাসির হোসেনকে। বিষয়টি ম্যাচ রেফারি এন্ড্রি পাইক্রফট নজরে এনে দুজনকে শুনানির জন্য তলব করেন। আইসিসির নিয়মানুযায়ী এ জরিমানা করা হয়েছে।
পরে হোটেল সোনারগাঁওয়ে ওই ম্যাচের আম্পায়ার, ম্যাচ রেফারি এবং ধোনি-মুস্তাফিজের উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমাম খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


